Saturday, May 16, 2026

উত্তরবঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে মিম

Date:

Share post:

উত্তরবঙ্গে লোকসভা ভোটের বিপর্যয় কাটিয়ে কালিয়াগঞ্জে বিধানসভা উপনির্বাচনে জিতেছে শাসকদল। এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন উদ্বেগ মিম। উত্তর দিনাজপুরের হেমতাবাদে হাই মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে প্রার্থী দিয়েছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন তথা মিম। শুধু তাই নয়, এই ভোটে প্রার্থীই দিতে পারেনি বিজেপি। আগেই উত্তরবঙ্গে মিমের সংগঠন শক্তিশালী হচ্ছে বলে সতর্ক করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সীমানা লাগোয়া বিহারের কিশানগঞ্জে জয় পেয়েছে তারা। এরপরেই দলকে মিমের বিষয় সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই আশঙ্কা যে অমূলক নয়, তার প্রমাণ মিলল হাই মাদ্রাসা মিমের প্রার্থী দেওয়াতে। ছটি আসনের মধ্যে পাঁচটিতেই প্রার্থী দিয়েছে ওয়াইসির দল।
এনআরসি ইস্যুতেই রাজ্যের বিধানসভা উপনির্বাচনে বিজেপির ভরাডুবি বলে কার্যত স্বীকার করে নিয়েছেন দলীয় নেতৃত্ব। এই জায়গায় দাঁড়িয়ে শাসকদলের পালে হাওয়া। কিন্তু মিম-এর মতো সংখ্যালঘু সংগঠন যদি রাজ্যের ভোট ব্যাঙ্কে থাবা বসায়, সেক্ষেত্রে ভোট সমীকরণ পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওয়াইসি ঘোষণা করেছেন, 2021 বাংলার বিধানসভা নির্বাচনে সব আসনেই প্রার্থী দেবেন তাঁরা। এখন হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন থেকে কোনও নতুন সমীকরণ তৈরি হয় কি না সেটাই দেখার।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...