Saturday, March 14, 2026

মোদির প্রস্তাব প্রত্যাখ্যানের কথা ফাঁস করলেন পাওয়ার

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে জানালেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। মহারাষ্ট্রের চমকপ্রদ রাজনৈতিক পালাবদল নিয়ে চর্চা এখনও অব্যাহত। বিশেষত সংসদের অধিবেশন চলায় মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিল্লিতে নিয়মিত চর্চা চলছে। এসবের মধ্যেই সোমবার এনসিপি প্রধান ফাঁস করলেন এক নতুন তথ্য। পাওয়ার জানালেন, মোদি তাঁকে একসঙ্গে কাজ করার কথা বলেছিলেন। তাঁর মেয়ে সাংসদ সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সামিল করার প্রস্তাবও দিয়েছিলেন। উদ্দেশ্য একটাই, যাতে এনসিপির সমর্থনে সরকার গড়তে পারে বিজেপি। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক স্বীকার করেও তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেন শারদ পাওয়ার। নিজের মুখেই এবার তা জানালেন প্রবীণ মারাঠি নেতা।

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...