Friday, April 24, 2026

বাগুইআটি ওভারব্রিজে ফাটল, আতঙ্কে যাত্রীরা

Date:

Share post:

লেকটাউন থেকে এয়ারপোর্ট যাওয়ার রাস্তায় বাগুইআটি উড়ালপুলে ফাটল দেখা দিয়েছে। বাগুইআটি বাসস্টপের কাছে এয়ারপোর্টের দিকে যাওয়ার রাস্তায় বেশ কয়েকটি জায়গায় পিলার ও ব্রিজের সংযোগস্থলে ফাটল রয়েছে। একজন পথচারীর তা নজরে এলে তিনি সেটা পুলিশ প্রশাসনকে জানান। এরপরেই সতর্ক হয়েছে প্রশাসন। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। টালা ব্রিজের সঙ্গে সঙ্গেই কলকাতার বিভিন্ন ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। রবিবার উল্টোডাঙা ব্রিজে যান চলাচল বন্ধ রেখে পরিদর্শন করেছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে বাগুইআটি ব্রিজ নিয়ে প্রশাসন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে আমজনতা।

Related articles

শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! প্রতিবাদে সরব দেশ বাঁচাও গণমঞ্চ 

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিরোধিতায় সরব হল ‘দেশ বাঁচাও...

কমিশনের ‘নিয়ম’ উড়ে গেল হাই কোর্টে: ১২ ঘণ্টার বিধিনিষেধ বাইক চালানোয়

বাংলার নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে তুঘলকি শাসন জারি করার পথে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের ৪৮ ঘন্টা আগে...

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে...