Wednesday, May 20, 2026

ধর্ষক বাবার 15 বছরের কারাবাস

Date:

Share post:

ধর্ষক বাবার 15 বছরের কারাবাস

পকসো আইনে এক ব্যক্তির 15 বছরের সাজা ঘোষণা করল কোচবিহারের জেলা ও দায়রা আদালত। ওই ব্যক্তি তার 15 বছরের মেয়েকে বারবার নিজের বাড়িতেই ধর্ষণ করে। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তার সাজা ঘোষণা হয়। এই মামলার সরকারি আইনজীবী শিবেন রায় জানান, কোচবিহারের কোতোয়ালি থানার অন্তর্গত ধুম্পুর এলাকার ওই বাসিন্দা একজন প্রাক্তন সিআইএসএফ জওয়ান। সে কোচবিহার আদালতে মুহুরির কাজও করত। বছরের পর বছর ধরে সে তার নিজের মেয়েকে বাড়িতেই ধর্ষণ করত। নাবালিকা গোটা বিষয়টি তার কাকিমাকে জানালেও, তিনি বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। 2018 সালের 6 জুন নাবালিকা তার বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর তাকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করে ফের কোচবিহারে নিয়ে যাওয়া হলে নাবালিকা বাড়ি ফিরতে অস্বীকার করে। কোচবিহার মহিলা থানায় তার বাবার বিরুদ্ধে লিখিতভাবে ধর্ষণের মামলা দায়ের করে ওই নাবালিকা। পোকসো আইনের 6 নম্বর ধারায় মঙ্গলবার দোষী বাবার 15 বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করেন পকসো স্পেশাল কোর্টের বিচারপতি মধুছন্দা বসু।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...