Saturday, June 13, 2026

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি খড়্গপুরে

Date:

Share post:

৯ তারিখ রেলশহর খড়্গপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে মুখ্যমন্ত্রীর সভার মাঠ পরিদর্শন করলেন আইজি পশ্চিমাঞ্চল, ডিআইজি মেদিনীপুর রেঞ্জ সহ জেলার পদস্থ পুলিশকর্তারা। খড়্গপুর শহরের গিরি ময়দান সংলগ্ন রাবণ পোড়ার মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কার্যত এই প্রথম একক ভাবে খড়গপুর আসনে জয় পেল তৃণমূল সেই কারণে জেলার মানুষকে ধন্যবাদ জানাতে চান মুখ্যমন্ত্রী। সোমবারই খড়্গপুরের নবনির্বাচিত বিধায়ক প্রদীপ সরকারকে পাশে রেখে সফরের কথা ঘোষণা করেন তিনি। এবার দিলীপ ঘোষের খাশতালুকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Related articles

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...