Wednesday, May 20, 2026

বিচারের দাবিতে অনশনে মহিলা কমিশনের চেয়ারপার্সন

Date:

Share post:

হায়দারাবাদের ঘটনার প্রতিবাদে ও দ্রুত শাস্তির দাবিতে আমরণ অনশনে বসেছেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। মঙ্গলবার, দিল্লির যন্তর-মন্তরে অনশনে বসার আগে তিনি রাজঘাট এগিয়ে শ্রদ্ধা জানান। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বাতী জানান, হায়দরাবাদের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি দিতে হবে। এই দাবিতেই তিনি আমরণ অনশনে বসেন। পাশাপাশি, তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি দিয়েছেন। স্বাতী বলেন, সাংসদরা সংসদে ক্ষোভ প্রকাশ না করে, এবার কাজ শুরু করুন। এদিন সকাল থেকেই যন্তর মন্তরের সামনে “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগান তুলে মহিলারা আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। এর পাশাপাশি নির্ভয়া কাণ্ডের দোষীদের সাজা কেন এখনও কার্যকর হল না সে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...