Saturday, May 2, 2026

ধরিয়ে দিল ওয়ালেট, জালে পুরী গণধর্ষণের অভিযুক্তরা

Date:

Share post:

হায়দরাবাদের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গণধর্ষণ পুরীতে। সেখানে কাঠগড়ায় প্রাক্তন পুলিশকর্মী সহ চারজন। ইতিমধ্যেই প্রাক্তন কনস্টেবলকে গ্রেফতার করেছে ওড়িশা পুলিশ।

নির্যাতিতা তরুণী জানিয়েছেন, কুম্ভাপাড়ার বাস ধরার জন্য নিমাপাড়া টার্মিনালে দাঁড়িয়েছিলেন তিনি। কাকাতপুর গ্রামের বাড়িতে ফেরার কথা ছিল তাঁর। বাসের জন্য অপেক্ষা করার সময়েই একটি গাড়ি নিয়ে কয়েকজন সেখানে উপস্থিত হয়। পুলিশ পরিচয় দিয়ে, তারা লিফট দিতে চায়।
অভিযোগ, বাড়ি নিয়ে যাওয়ার বদলে ঝাদেশ্বরী মন্দিরের কাছে একটি সরকারি আবাসনে তরুণীকে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানেই তাঁর উপর পাশবিক নির্যাতন চালানো হয়। টানা দেড় ঘণ্টা ঘরের ভিতরে দু’জন মিলে ধর্ষণ করে। আর বাইরে দু’জন পাহারা দেয় বলে অভিযোগ তরুণীর। এর মধ্যেই নির্যাতিতা এক অভিযুক্তের ওয়ালেট নিয়ে নেন। এরপর কোনোরকমে ওই জায়গা থেকে পালিয়ে আসেন তরুণী।

ওয়ালেট থেকেই জিতেন্দ্র শেট্টি নামে এক পুলিশ কর্মীর আই কার্ড পাওয়া যায়। সোমবার বিকেলে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী। রাতেই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করা হয়েছে। পুরী হাসপাতালে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা হলে, তাতে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

বিজেপির মহারাষ্ট্রে নিরাপদ নয় ৪ বছরের শিশু! ধর্ষণ-খুনে অভিযুক্ত ৬৫-র বৃদ্ধ

নারী, শিশুর সুরক্ষা নিয়ে বাংলায় এসে নিজেদের রাজ্যের বড়াই করে বেড়িয়েছেন বিজেপি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। বাংলাকে নিচু দেখাতে বাংলার...

বর্ধমানের গণনাকেন্দ্রের ছাদে রহস্যজনক গতিবিধি! ব্যালটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৃণমূলের

ভোট গণনার আর মাত্র দু দিন বাকি। তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্ট্রংরুমে ব্যালটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন...

আইপিএল শেষেও হবেন না ফিট, ২ পেসারকে নিয়ে চিন্তা বাড়ছে গম্ভীরের

আইপিএল (IPL) মিটলেও ঠাসা ক্রীড়াসূচি অপেক্ষা করছে ভারতীয় দলের জন্য। আফগানিস্তান সিরিজ, , আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফর আছে ভারতের।...

গণনায় নিজেদের নির্দেশ নিজেরাই ভাঙছিল কমিশন: স্পষ্ট নিষেধ সুপ্রিম কোর্টের

গণনাকেন্দ্রে কোন সরকারি কর্মীরা কাজ করবেন তা নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। জানানো হয়েছে ১৩ এপ্রিল...