Saturday, May 2, 2026

বাড়ি ফিরল ভিক্টরের কফিনবন্দি দেহ

Date:

Share post:

অবশেষে চেন্নাই থেকে হিন্দমোটরের বাড়িতে ফিরল ভিক্টর রায়ের কফিনবন্দি দেহ। বছর দুয়েক আগে চেন্নাইয়ে একটি বেসরকারি সংস্থায় যোগ দেন ভিক্টর। গত ১৬ নভেম্বর তাঁর মা ও বাবার সঙ্গে দেখা করতে আসেন হিন্দমোটরে। ২৪ নভেম্বর আবার ভিক্টর চেন্নাই ফিরে যান। প্রতিদিনের মতো গত শুক্রবার ভিক্টর তাঁর মায়ের সঙ্গে কথা বলেন। শনিবার বহু চেষ্টা করেও ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁর মা। সন্ধে ৭টা৪০ নাগাদ চেন্নাই পুলিশ তাঁর বাড়িতে ফোন করে জানায়, ভিক্টরের দেহ একটি হোটেলের বাথরুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে।

ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার উল্লেখ থাকলেও এ কথা মানতে পারছেন না ভিক্টরের আত্মীয়রা। তাঁদের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে।

মৃতদেহ আসার পরে কান্নায় ভেঙে পড়ে পরিবার সহ প্রতিবেশীরা। শেষ শ্রদ্ধা জানাতে ছিলেন হিন্দমোটরের পুরপ্রধান দিলীপ যাদব।

Related articles

বিজেপির মহারাষ্ট্রে নিরাপদ নয় ৪ বছরের শিশু! ধর্ষণ-খুনে অভিযুক্ত ৬৫-র বৃদ্ধ

নারী, শিশুর সুরক্ষা নিয়ে বাংলায় এসে নিজেদের রাজ্যের বড়াই করে বেড়িয়েছেন বিজেপি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। বাংলাকে নিচু দেখাতে বাংলার...

বর্ধমানের গণনাকেন্দ্রের ছাদে রহস্যজনক গতিবিধি! ব্যালটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৃণমূলের

ভোট গণনার আর মাত্র দু দিন বাকি। তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্ট্রংরুমে ব্যালটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন...

আইপিএল শেষেও হবেন না ফিট, ২ পেসারকে নিয়ে চিন্তা বাড়ছে গম্ভীরের

আইপিএল (IPL) মিটলেও ঠাসা ক্রীড়াসূচি অপেক্ষা করছে ভারতীয় দলের জন্য। আফগানিস্তান সিরিজ, , আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফর আছে ভারতের।...

গণনায় নিজেদের নির্দেশ নিজেরাই ভাঙছিল কমিশন: স্পষ্ট নিষেধ সুপ্রিম কোর্টের

গণনাকেন্দ্রে কোন সরকারি কর্মীরা কাজ করবেন তা নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। জানানো হয়েছে ১৩ এপ্রিল...