Tuesday, March 17, 2026

বর-কনেকে উপহার ৩০ কেজি পেঁয়াজ!

Date:

Share post:

নতুন দম্পতিকে উপহার হিসেবে ৩০ কেজি পেঁয়াজ দিলেন তাঁদের বন্ধুরা। বর্ধমান শহরের এক বিয়ের অনুষ্ঠানে বর-কনেকে তিরিশ কেজি পেঁয়াজ উপহার দিলেন বন্ধুরা।

তাঁদের দাবি, পেঁয়াজের কারণে রসনায় টান পড়ছে। এই অভিনব উপহারে খুশি ওই দম্পতিও। রবিবার দিঘিরপুল এলাকার একটি অনুষ্ঠান বাড়িতে রাজগঞ্জের সঙ্গীতা কুণ্ডু ও আলমগঞ্জের শুভম রায়ের বিয়ে হয়। সেখানেই সকালে গায়ে হলুদের সময় কনের বন্ধুরা হাজির হন তিরিশ কেজি পেঁয়াজ নিয়ে। এটাই বিয়ের উপহার। কপিলকুমার কুন্ডু, জয়ন্ত আচার্য, পূজা রাজবংশী, ভোলানাথ রাজবংশীরা বলেন, ‘‘পেঁয়াজ এখন মহার্ঘ্য। প্রতিদিন বাজারে হা হুতাশ শুনছি। সোশ্যাল মিডিয়ায় সোনার সঙ্গে তুলনা করা হচ্ছে পেঁয়াজকে। তাই একটু অন্যরকম অথচ উপকারী উপহার হিসেবে পেঁয়াজের কথা মাথায় আসে আমাদের।’’

কনে সঙ্গীতা বলেন, ‘‘খবরে এই ধরনের ঘটনা শুনেছি। নিজের ক্ষেত্রে এমন অভিজ্ঞতা হবে ভাবিনি। তবে শরীর ভাল রাখতে বা খাবারের স্বাদ বাড়াতে উপহার যে উপকারী তা নিয়ে সন্দেহ নেই।’’ অষ্টমঙ্গলা পর্যন্ত বাড়িতে লোকজন থাকবে। তরকারি থেকে মাছ-মাংস রান্নায় এই পেঁয়াজের অনেকখানিই ব্যবহার করা যাবে, দাবি তাঁর।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...