Saturday, June 20, 2026

ধর্ষকদের ফাঁসি দিলেই কি ধর্ষণ শেষ হবে? প্রশ্ন অপর্ণার

Date:

Share post:

হায়দরাবাদ ধর্ষণকাণ্ডে মুখ খুললেন অপর্ণা সেন। এবং স্রোতের বিরুদ্ধে হেঁটে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ফাঁসি দিলেই সমস্যার সমাধান হবে না।

ট্যুইটে অপর্ণা লিখেছেন, হায়দরাবাদের গণধর্ষণ এবং তারপরে নারকীয়ভাবে পুড়িয়ে মারায় দোষীদের সম্ভবত ফাঁসির সাজা হবে। গোটা দেশ ওই চারজনের রক্তপিপাসু হয়ে উঠেছে। নিশ্চিত, এটা জঘন্য, বর্বর অপরাধ। কিন্তু প্রশ্ন হলো, এরপর কী? এরপর কি আর কোন ধর্ষণ হবে না? দোষীদের ফাঁসি দিলেই কি ধর্ষণের ঘটনা কমে যাবে? হায়দরাবাদের ধর্ষণকাণ্ড নিয়ে মুখ খুলেছেন মহিলা সাংসদরাও। জয়া বচ্চন বলেছেন দোষীদের ভিড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত। আবার মিমি চক্রবর্তী বলেছেন ফাঁসি হওয়া উচিত। তার মাঝেই অপর্ণার বক্তব্য নিশ্চিতভাবে যুক্তিগ্রাহ্য। কারণ সমাজতাত্ত্বিকরা বলছেন, ধর্ষণের শাস্তি যদি ফাঁসি হয় তাহলে নির্ভয়া কাণ্ডের পর দেশজুড়ে এই ঘটনার পুনরাবৃত্তি হতো না। কিন্তু শুধু ভারত নয় পৃথিবীতে এই ধর্ষণের ঘটনা ক্রমশ বাড়ছে। এই ব্যধি, মানসিক, সামাজিক, অর্থনৈতিক। এক কথায় বা নির্দিষ্ট শাস্তিতে এর সমাধান সম্ভব নয়।

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...