Thursday, March 5, 2026

রাজ্যপাল থাকবেন, সেনেট-বৈঠক ডেকেও স্থগিতের বার্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ে

Date:

Share post:

বৈঠকের দিন স্থির ছিলো আজ বুধবার ৷ কিন্তু
নির্ধারিত সেনেট-বৈঠকের ঠিক আগের দিন, মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিভাগীয় প্রধানদের জানিয়ে দিলেন, অনিবার্য কারণে সেই বৈঠক স্থগিত রাখা হল৷ আচার্য তথা রাজ্যপালকে চিঠি দিয়ে 4 ডিসেম্বর সেনেট বৈঠকের সম্মতি চেয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ই।রাজ্যপাল সম্মতি দিয়ে জানান, তিনি বৈঠকে যাবেন। রাজ্যপাল তথা আচার্যের এই বৈঠকে সভাপতিত্ব করারও কথা ছিল। সূত্রের খবর, সেনেট বৈঠক কেন আচমকা স্থগিত করা হলো, তার কারন জানতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মঙ্গলবারই ডেকে পাঠায় রাজভবন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফে কেউ যাননি৷ কিছুদিন আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল আচার্য তথা রাজ্যপালের। কিন্তু সেখানকার উপাচার্য নিমাইচন্দ্র সাহা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাই আচার্য বর্ধমানেও যেতে পারেননি। কেন শেষ মুহূর্তে সেনেট বৈঠক স্থগিত হল ? একাংশের ব্যাখ্যা, দ্বারভাঙা ভবনের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এখনও কাজ শেষ হয়নি। সে জন্যই পিছিয়ে দেওয়া হয়েছে বৈঠক। এদিকে, সেনেট বৈঠক স্থগিতের সিদ্ধান্তে জল্পনা শুরু হয়েছে।

spot_img

Related articles

আপ্লুত-সম্মানিত: রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে জানালেন তৃণমূলের ৪ প্রার্থী

এবার রাজ্যসভায় (Rajya Sabha) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় রয়েছে বিশাল চমক। সব হিসেব-জল্পনা উল্টে দিয়ে প্রাক্তন ডিজি রাজীব...

পিলখানা প্রোমোটার খুনে দিল্লি থেকে পুলিশের জালে ২ মূল অভিযুক্ত হারুন-রহিদ

হাওড়ার (Howrah) পিলখানায় (Pilkhana) প্রোমোটার সফিক খান খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার দুই মুল অভিযুক্ত । ঘটনার আটদিনের মাথায়...

যুদ্ধ সংকট: কলকাতায় আটকে ওয়েস্ট ইন্ডিজ, প্রোটিয়াদের দেশে ফেরা নিয়েও ধোঁয়াশা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের(War) প্রভাব ক্রমশ বাড়ছে ক্রীড়াক্ষেত্রে। শুধু ফুটবল বা ব্যাডমিন্টন নয়, ক্রিকেটেও লেগেছে যুদ্ধের আঁচ। যুদ্ধের ফলে...

রাজ্যসভায় যাওয়ার বহুদিনের ইচ্ছে: পোস্টে জানালেন স্বয়ং নীতীশ, মানতে নারাজ JDU কর্মীদের বিক্ষোভ বিহারজুড়ে

রাজ্যসভায় যাচ্ছেন। বহুদিনের ইচ্ছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার, নিজেই স্যোশাল মিডিয়া জানালেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার...