Wednesday, May 13, 2026

কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত নাগরিকত্ব সংশোধনী বিল, এবার সংসদের দুই কক্ষে

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র দিলো নাগরিকত্ব সংশোধনী বিল-এ। এবার লোকসভা এবং রাজ্যসভায় বিলটি পেশ করা হবে। সূত্রের খবর, আগামী 9 ডিসেম্বর এই বিলের খসড়া লোকসভায় পেশ করা হবে৷ রাজ্যসভায় পেশ করার কথা 10 ডিসেম্বর। চলতি শীতকালীন অধিবেশনেই নাগরিকত্ব সংশোধনী বিল বা Citizenship Amendment Bill- টি
পাস করাতে মরিয়া মোদি সরকার।

আজ, বুধবার মন্ত্রিসভার বৈঠকে ‘নাগরিকত্ব সংশোধনী বিল’ পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি’র প্রায় মন্ত্রীরাই এদিন উপস্থিত ছিলেন বৈঠকে। সর্বসম্মতিতেই বিলটি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এবার লোকসভা এবং রাজ্যসভায় বিলটি পেশ এবং পাস করানোর প্রক্রিয়া শুরু করবে মোদি সরকার। জানা গিয়েছে, আগামী 9 ডিসেম্বর লোকসভায় খসড়া বিলটি পেশ করা হবে। সেখানে আলোচনার পর ভোটাভুটিতে পাস করানো হবে বিলটি। 10 ডিসেম্বর বিলটি রাজ্যসভায় পেশ হবে৷ দুই সভায় বিলটি অনুমোদিত হলে বিল অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে।

Related articles

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...