Tuesday, May 19, 2026

‘ফাঁকা’ বিধানসভা আজ ঘুরে দেখবেন রাজ্যপাল, নতুন বিতর্কের আশঙ্কা

Date:

Share post:

বিতর্ককে সঙ্গী করে এবং নতুন বিতর্কের আশঙ্কা তৈরি করেই আজ বৃহস্পতিবার রাজ্য বিধানসভা ভবনে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কোনও নির্দিষ্ট আমন্ত্রণে নয়, রাজ্যপাল বিধানসভা ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন নিজেই৷ বুধবার রাজ্যপাল নিজেই সাংবাদিকদের বলেছেন, ‘‘বৃহস্পতিবার আমি বিধানসভায় যাব। এর আগে যে দিন গিয়েছিলাম, শুধু বক্তৃতা করে চলে এসেছি। সে দিন বিধানসভা ঘুরে দেখা হয়নি। ঐতিহাসিক এই ভবনে গিয়ে গ্রন্থাগারটাও ঘুরে দেখব। শুনেছি, বিধানসভায় কত গুরুত্বপূর্ণ নথি রয়েছে। কত আইনের রেকর্ড রয়েছে সেখানে। একটু দেখতে চাই সেগুলো।’’

আজ, বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে তিনি বিধানসভায় যাবেন বলে রাজভবন থেকে জানানো হয়েছে৷ ওদিকে, বিধানসভার অধিবেশন আজ পর্যন্ত মুলতুবি রয়েছে। ফলে স্পিকার আজ থাকবেন না বলে রাজভবনে জানিয়েও দেন বিধানসভার সচিব। স্পিকার ছাড়া ডেপুটি স্পিকার, রাজ্যের কোনও মন্ত্রী এবং বিধায়কেরাও বিধানসভা ভবনে থাকবেন না বলে জানা গিয়েছে। সব কিছু জেনেও রাজ্যপালের তাঁর বিধানসভা-দর্শন কর্মসূচি বহাল রেখেছেন। প্রসঙ্গত, বুধবার রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়েও উপাচার্য বা সংশ্লিষ্ট কোনও কর্তার দেখা পাননি। আজ বিধানসভায় তেমন পরিস্থিতিরই পুনরাবৃত্তি হতে পারে বলে ধারনা৷ রাজনৈতিক মহলের মতে, নিজের সিদ্ধান্তে এই ভাবে পর পর কর্মসূচি নিয়ে রাজ্যপাল ‘প্রতিষ্ঠা’ করতে চাইছেন, রাজ্য সরকার তাঁর সঙ্গে ‘অসহযোগিতা’ করছে, এমন তথ্যই৷

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...