Sunday, June 21, 2026

পেট্রোল ঢালার সময় কি বেঁচে ছিলেন হায়দরাবাদের তরুণী? জেরায় চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

হায়দরাবাদে পশু চিকিৎসকের গণধর্ষণ-খুনের তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নির্মম সত্য। ধর্ষণ-খুনে অভিযুক্ত চারজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে সাইবারাবাদ পুলিশ। সেখানেই মূল অভিযুক্ত জানিয়েছে, খুন করে নয়, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে তরুণীকে।

জেরায় সে কবুল করে, গণধর্ষণের সময় তরুনীর হাত-পা বেঁধে মুখে মদ ঢেলে দেওয়া হয়। তিনি অচেতন হয়ে পড়লে চলে পাশবিক অত্যাচার। এরপরে লরিতে করে তাঁকে নিয়ে গিয়ে চাতানপল্লির কালভার্টের নীচে জ্বালানোর পরিকল্পনা হয়। খুনের পরিকল্পনা প্রথমে তাদের ছিল না বলেই জানিয়েছে মূল অভিযুক্ত। কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয় তরুণীকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তারা। তাদের ধারণা ছিল, তরুণীর মৃত্যু হয়েছে। কিন্তু যখন নির্যাতিতার গায়ে পেট্রোল ঢালা হয়, তখন দুষ্কৃতীরা বুঝতে পারে, তিনি বেঁচে আছেন। তখনই নির্যাতিতার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। জীবন্ত পুড়ে মৃত্যু হয় 27 বছরের পশু চিকিৎসকের।
এই ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলে। এই পরিস্থিতিতে অভিযুক্তদের এই স্বীকারোক্তি তদন্ত কাজে আসবে বলে আশা করছে পুলিশ।

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...