Monday, May 18, 2026

উত্তরপ্রদেশ পুলিশের শেখা উচিত,ধর্ষক-এনকাউন্টারের সমর্থনে বললেন মায়াবতী

Date:

Share post:

হায়দরাবাদ পুলিশ যা করেছে তা দেখে শেখা উচিত উত্তরপ্রদেশ পুলিশের। তেলেঙ্গানায় পশু-চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত চার যুবককে এনকাউন্টারে মারা সমর্থন করে বললেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। তাঁর মতে, হায়দরাবাদ পুলিশ ঠিক কাজই করেছে ধর্ষকদের এনকাউন্টারে মেরে। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও বিঁধতে ছাড়েননি মায়াবতী। বলেছেন, যোগী রাজ্যে একের পর এক মহিলার উপর নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু পুলিশ অপরাধ আটকাতে ব্যর্থ। কোনও ঘটনা ঘটলেও পুলিশ নিষ্ক্রিয় থাকে। উল্টে ধর্ষকদের সঙ্গেই অতিথির মত ব্যবহার করা হয়। এটা খুবই দুর্ভাগ্যজনক।

Related articles

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...