Tuesday, June 16, 2026

২৪ ঘণ্টা পরেও মৃতার নাম পরিচয় অধরা, সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ পুলিশ

Date:

Share post:

মালদার ঘটনা নিয়ে সংসদে পর্যন্ত প্রশ্ন উঠেছে। অথচ ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মৃতার নাম-পরিচয় উদ্ধার করতে পারেনি মালদা জেলা পুলিশ। শনিবার পুলিশ প্রশাসনের সঙ্গে ঘটনাস্থলে যান জেলা চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির চেয়ারপার্সনও। আগুনে ঝলসে যাওয়া তরুণীর পরিচয় জানতে না পেরে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিল পুলিশ।


হায়দ্রাবাদের গণধর্ষণের কাণ্ডের পর প্রতিবাদের আগুনে জ্বলছিল সারা দেশ। সেই ঘটনার পুনরাবৃত্তির অভিযোগ ওঠে ইংরেজবাজারের ধানতলায়। গতকাল যুবতির দগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় হইচই পড়ে যায় দেশজুড়ে। এদিকে, ঘটনার ২৪ পরেও মৃতার নামপরিচয় জানতে পারেনি পুলিশ প্রশাসন। এমনকি এখনও পর্যন্ত ধর্ষণ করে খুনের ঘটনা মানতে নারাজ জেলা পুলিশ প্রশাসন।

যদিও স্থানীয়দের সাফ কথা, ধর্ষণ করে ওই যুবতিকে খুন করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পুলিশের কাছে নেই কোনও তথ্য। ঘটনার তথ্যসংগ্রহ করতে আজ ফের ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ অন্যান্য পুলিশকর্মীরা। পুলিশ সুপারের নেতৃত্বে দীর্ঘক্ষণ ঘটনাস্থলে তদন্ত করে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়। ঘটনাস্থলের চারপাশে নজরদারি চালান খোদ পুলিশ সুপার।

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...