Tuesday, June 16, 2026

উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

48 ঘণ্টার লড়াই শেষ হয় শুক্রবার রাতে। মৃত্যু হয় উন্নাওয়ের নির্যাতিতার। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ যখন হায়দরাবাদ ধর্ষণ-খুন কাণ্ডের অপরাধীদের এনকাউন্টারে মৃত্যুর খবর সারাদিন তোলপাড় করেছিল গোটা দেশকে, উৎসবে মেতেছিলেন দেশের মহিলারা, ঠিক তখনই সুবিচারের আশা মনের মধ্যে রেখেই নীরবে চলে গেলেন উন্নাওয়ের নির্যাতিতা। এদিন রাত 11:40 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণী। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার সকাল 11:55 নাগাদ নিজের টুইটার হ্যান্ডেলে উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘দুঃখিত, নৃশংসতার কোনও সীমা নেই।’ মুহুর্তের মধ্যে মমতার এই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...