Sunday, May 17, 2026

প্লাজাই চার্চিলের জয়ের কান্ডারী! ঘরের মাঠে জয় অধরা মোহনবাগানের

Date:

Share post:

ঘরের মাঠে হার বাঁচাতে পারল না মোহনবাগান। চার্চিল ব্রাদার্সের কাছে আই লিগের দ্বিতীয় ম্যাচেও লজ্জাজনক হার হল কিবু ভিকুনার ছেলেদের। ম্যাচ শুরুর আগে বাংলার ময়দানে কান পাতলে শোনা যাচ্ছিল প্লাজার থেকে টিপস নিয়েই মোহনবাগানের বিরুদ্ধে অঙ্ক কষেছিলেন চার্চিল কোচ বার্নার্ড তাভার্স। প্লাজার ওপর ভরসাও রেখেছিলেন তিনি। সেই ভাষার দাম দিয়েছেন প্লাজাও। কল্যাণীতে রবিবাসরীয় ম্যাচে চার্চিলের ত্রাতা হয়ে উঠেছিলেন প্লাজাই। মূলত, তার পায়ের ওপর ভর করেই 4-2 গোলে দূরন্ত জয় ছিনিয়ে নিল চার্চিল ব্রাদার্স।

প্রথমার্ধের খেলা শুরু হওয়ার মাত্র দু’মিনিটের মধ্যে প্রথম গোল করে প্লাজা। সেই গোল শোধ করতে কালঘাম ছুটে যায় সালভা চামোরোদের। রক্ষণভাগ সাজিয়ে যখন প্রথম গোল শোধ করার জন্য মরিয়া মোহনবাগান, ঠিক তখন 28 মিনিটের মাথায় চার্চিলের হয়ে দ্বিতীয় গোল করলেন প্রিমাস। এরপর ম্যাচের বয়স যখন 33 মিনিট, তখন কোনওক্রমে পেনাল্টি থেকে গোল শোধ করেন ফ্রান্স গঞ্জালেজ। প্রথম গোল শোধ করে যখন একটু স্বস্তিতে বাগান স্পানিশ কোচ কিবু ভিকানা, ঠিক তখনই 36 মিনিটের মাথায় দলের তৃতীয় গোল করেন প্লাজাই। হাফ টাইমের আগে কার্যত 3-1 ছিল স্কোরলাইন।

দ্বিতীয়ার্ধ ছিল কার্যত প্রথমার্ধের ‘রিপিট টেলিকাস্ট’। মোহনবাগানকে কার্যত কোণঠাসা করে দিয়েছিল চার্চিলের ডিফেন্স ফুটবলাররা। 76 মিনিটের মাথায় চতুর্থ গোল করেন আবু বাকার। কল্যাণীর গ্যালারিতে বসে থাকা বাগান সমর্থক যখন ভাবছিলেন তিন গোল খেয়ে মাঠ ছাড়তে হবে, ঠিক তখন ম্যাচের শেষলগ্নে 90 মিনিটের মাথায় বঙ্গসন্তান শুভ ঘোষের গোলে কিছুটা হলেও মান রক্ষা হল মেরিনার্সদের। অবশেষে 4-2 স্কোরলাইন ম্যাচ শেষ হয়। ফলে হেরে গিয়ে 3 পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। রবিবাসরীয় ম্যাচে হতাশ হয়েই ম্যাচ ছাড়তে হল বাগান সমর্থকদের।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...