Monday, May 18, 2026

চিঠির তথ্য প্রকাশ্যে আনতে চান ধনকড়, ক্ষুব্ধ পার্থ : দীর্ঘসূত্রিতার ফাঁদ

Date:

Share post:

এসসি-এসটি বিল নিয়ে তৃণমূল বিধায়কদের ধরণা প্রসঙ্গে ট্যুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় জানালেন, বিল সংক্রান্ত বিষয়ে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে তাঁর যে চিঠির লেনদেন হয়েছে তা যেন বিধানসভাকে জানান অধ্যক্ষ। পাল্টা ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, দুই ব্যক্তির মধ্যে মত বিনিময়ের চিঠি কেন সর্বসমক্ষে আনা হবে? আসলে রাজ্যপাল অভিযোগ তুলে বিলকে আইনে পরিণত করার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছেন। উপ-মুখ্যসচেতক সমীর চক্রবর্তীর বক্তব্য, ব্যক্তিগত পর্যায়ে রাজ্যপাল-অধ্যক্ষের কথা বইধানসভায় জানানোর কথাই নয়। বিধানসভার কর্মসূচি আছে। রাজ্যপালের সঙ্গে অধ্যক্ষের কথোপকথন সদস্যরা মোটেই জানতে চান না। পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যপাল একটি চিঠি দিয়েছেন অধ্যক্ষকে। কিন্তু সেই চিঠি যথাযথ হাতে যাওয়ার আগে সংবাদ মাধ্যমে যায় কী করে! এ জিনিস ভাবাই যায় না! গোপনীয়তা তাহলে রইল কোথায়? বিলের কিছু অংশ নিয়ে আপত্তি ছিল কংগ্রেস ও সিপিএমেরও। তৃণমূল তখন জানিয়েছিল, রাজ্যপাল বিরোধীদের কথাই শুনছেন। বিরোধিতা বাড়িয়ে রাজ্যপাল জবাব দিয়েছিলেন, তিনি শুধু সরকারের বক্তব্যে সিলমোহর দেওয়ার জন্য অফিসে বসে নেই। মূলত তিনটি বিল নিয়ে রাজ্য-রাজ্যপাল বিবাদ প্রকাশ্যে এসেছে। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে প্রকাশ্যে।

Related articles

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...