Wednesday, May 13, 2026

বিজেপিকে সঞ্জয় রাউত : মনে রাখবেন হিন্দুত্বের স্কুলের আমরা হেডমাস্টার

Date:

Share post:

রাজ্যসভায় দাঁড়িয়ে বিজেপি সরকারকে একহাত নিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তাহলে কি দিনের শেষে বিলের বিরুদ্ধে ভোট দিচ্ছে শিবসেনা? কিছুটা যেন ইঙ্গিত সঞ্জয়ের বক্তব্যে।

শিবসেনা মুখপাত্র বললেন, কয়েকদিন থেকে শুনছি যারা সিএবি সমর্থন করবেন তাঁরা দেশভক্ত, আর যাঁরা করবেন না তাঁরা দেশদ্রোহী! এও বলা হচ্ছে, যারা সমর্থন করবেন না তাঁদের স্থান পাকিস্তানে। আমি জানতে চাই এই সংসদ কী পাকিস্তানের সংসদ? পাকিস্তানকে ঠাণ্ডা করতে গেলে যা যা করার হয় করুন।কিন্তু তার জন্য এভাবে দেশের মানুষের গায়ে লেভেল সেঁটে দেবেন? এটা সরকার। মানুষের সরকার। সরকারকে মানবিক হতে হবে। তাহলে এতো অমানবিক কেন? সরকারকে ঠিক করতে হবে এই বিল ধর্মের ভিত্তিতে হবে না মানবতার ভিত্তিতে হবে।

এই তো শুনলাম কাশ্মীরে দুই মুসলিম সেনা জঙ্গিদের হাতে মারা গিয়েছেন। তাদের পরিবারও কিন্তু এই বিলের বিরোধিতা করেছেন। আপনারা কি এই দুই বীর সেনার দু’জনের পরিবারকে দেশদ্রোহী বলবেন?

ঘুরেফিরে আপনারা হিন্দুত্বের কথা বলছেন। এই হিন্দুত্ব প্রসঙ্গে বলি, হিন্দুত্বের কথা আমাদের শেখাবেন না। মনে করিয়ে দিতে চাই, যে হিন্দুত্বের আপনারা বড়াই করছেন, সেই হিন্দুত্বের স্কুলের আমরা হেডমাস্টার ছিলাম। আর সেই হেডমাস্টার হলেন বাল ঠাকরে। আপনারা ৩৭০ তুলে দিয়েছেন। সমর্থন করেছি। কিন্তু নাগরিকত্ব বিল নিয়ে যা-যা করছেন তাতে মানবতা ধুলিস্মাৎ হচ্ছে। আপনারা দেখছেন উত্তর-পূর্বের মানুষ সিএবি নিয়ে কীভাবে মানুষ বিরোধিতার রাস্তায় নেমেছেন। তার মানে কি তাঁরা দেশবিরোধী? ভাবুন। ভেবে সিদ্ধান্ত নিন।

আরও পড়ুন-“আমাদের দেশপ্রেম শেখাবেন না”, রাজ্যসভায় সরব ডেরেক

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...