Saturday, April 25, 2026

CAB নিয়ে ফের অশান্ত হতে পারে পাহাড়,18 ডিসেম্বর থেকে আন্দোলনে তামাং-রা

Date:

Share post:

ফের অশান্ত হতে পারে পাহাড়৷ নাগরিকত্ব সংশোধনী বিল-এর বিরুদ্ধে এবার দার্জিলিং-এ শুরু হচ্ছে টানা আন্দোলন৷

বুধবার গোর্খা জনমুক্তি মোর্চা (তামাং)-এর সুপ্রিমো বিনয় তামাং 18 ডিসেম্বর থেকে দার্জিলিং পাহাড় জুড়ে অনির্দিষ্টকালের বিক্ষোভ শুরু করার হুমকি দিয়েছেন। মোর্চা নেতা ঘোষণা করেন, “আমরা GTA এলাকায় কেন্দ্রীয় সরকারি অফিসগুলিও 23 থেকে ঘেরাও করবো”৷

এদিন গোর্খা জনমুক্তি মোর্চা ( তামাং) তৃণমূল কর্মীদের সঙ্গে যৌথ ভাবে এই বিলের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিলের কপি পুড়িয়ে মোর্চা নেতা বিনয় তামাং বলেন, ” যদি রাজ্যসভা বিলটি পাস করে, তবে দেশের নাগরিক এবং গোর্খাদের পক্ষে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হবে”। CAB এবং NRC-র বিরোধিতা করে তিনি বলেন, “ভুটান এবং নেপালের সঙ্গে বিভিন্ন চুক্তি পাহাড়ে বিষয়টিকে জটিল করে তুলেছে৷ সিএবির 5, 7, 14 নম্বর অনুচ্ছেদ এখানকার মানুষকে প্রভাবিত করবে। এই বিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার চেষ্টা করছে”। অসমের NRC তালিকা থেকে বাদ যাওয়ার মধ্যে প্রায় 1 লক্ষ গোর্খা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে দাবি করে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগেন৷

Related articles

পক্ষপাতিত্বের অভিযোগ! ডায়মন্ড হারবারে ৫ পুলিশ অফিসার সাসপেন্ড কমিশনের 

নির্বাচনের আগে প্রশাসনের দায়িত্ব নিয়েই পুলিশে রদবদল করে নিজেদের পছন্দসই আধিকারিক বাসিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। আবার তাঁদেরই...

আসানসোলে কংগ্রেস কর্মী খুনে চাঞ্চল্য, ধৃত ৩

আসানসোলে কংগ্রেস (Asansol Crime) কর্মী খুনে আটক করা হল তিনজনকে। শুক্রবার রাতে কংগ্রেস কর্মীর খুনের ঘটনা ঘিরে তীব্র...

ISL: ওডিশা ম্যাচের আগে ধাক্কা, কড়া শাস্তি পেলেন মিগুয়েল

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে নিয়ম লঙ্ঘন করায় শাস্তি পেলেন ইস্টবেঙ্গল(East Bengal) ফুটবলার মিগুয়েল(Miguyel)। এআইএফএফ-র প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ...

ফের BLO -র মৃত্যু, বাঁকুড়ায় কমিশনকে কাঠগড়ায় তুলল পরিবার

ফের অস্বাভাবিক কাজের চাপে বিএলও (BLO)-র মৃত্যুর অভিযোগ। ভোটের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারালেন বাঁকুড়ার (Bankura) মৌলাডাঙার...