Friday, May 8, 2026

পেঁয়াজ এবার আমূল গার্লের হাতে

Date:

Share post:

আমূলের বিজ্ঞাপন মানে শুধুমাত্র পণ্যের প্রচার নয়, তার মধ্যে কখনও থাকে সামজিক বার্তা, কখনও অভিনন্দন, কখনও বা কৌতুক। সমসাময়িক বিষয়ের সঙ্গে নিজেদের ব্রান্ড নেমকে মিশিয়ে সৃজনশীল সৃষ্টি করে তারা। বিশেষ করে মাখনের বিজ্ঞাপন সাম্প্রতিক বিষয়কে সামনে রেখেই তৈরি করে আমূল। এবার সেই সেখানে জায়গা পেল মহার্ঘ পেঁয়াজ।

বিজ্ঞাপনে আমূল গার্লকে দেখা গিয়েছে পেঁয়াজ নিয়ে জাগলিং করতে। সঙ্গে “কহো না পেয়ার হ্যায়”-এর ধাঁচে লেখা হয়েছে, “কহো না প্যাজ হ্যায়”। পেঁয়াজের দাম যখন সবাইকে কাঁদাচ্ছে, তখন আমূল কাঁদাবে না বলে ট্যাগ লাইন রয়েছে বিজ্ঞাপনের তলায়। পেঁয়াজ না কেটেই, সেটা কিনতে যখন আমজনতার চোখে জল আসছে। সেই পরিস্থিতিতে আমূলের এই বিজ্ঞাপন নজর কেড়েছে।

এই বিজ্ঞাপনটি কোম্পানির অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। দেড় লক্ষ লাইক পেয়েছে। বিজ্ঞাপনটিকে কয়েকশো বার রিট্যুইট করা হয়েছে। অনেকে আবার পেঁয়াজ নিয়ে তাঁদের সৃষ্টিশীল কিছু পোস্ট করেছেন। সব মিলিয়ে ফের আলোচনায় আমূল গার্ল।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...