Sunday, May 10, 2026

ব্রেক্সিট নিয়ে দ্বিধাবিভক্ত ব্রিটেনে শেষের পথে ভোটগ্রহণ

Date:

Share post:

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেন নাকি এমন নির্বাচনের মুখোমুখি আর হয়নি। কারণ বৃহস্পতিবারের এই সাধারণ নির্বাচনের ফলের উপর ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করছে। ব্রেক্সিট অর্থাৎ ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের নিয়ে প্রায় তিন বছর ধরে পার্লামেন্টে যে অচলাবস্থা তৈরি হয়। যার জেরে গত দু’বছরের দুটি সাধারণ নির্বাচন হচ্ছে। এর আগে ২০১৭-র ৮ জুন ও ২০১৫-র ৭ মে নির্বাচন হয়। ১০০ বছরের ইতিহাসে এই প্রথমবার ডিসেম্বর মাসে নির্বাচন হচ্ছে।

ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড জুড়ে ৬৫০ টি নির্বাচনী কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। তার পরেই ভোটগণনা শুরু হবে। স্থানীয় সময় শুক্রবার ভোর ফল প্রকাশ শুরু হওয়ার কথা রয়েছে।
কুকুর ডিলিনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন ভোট দিয়েছেন। ওয়েস্টমিনস্টারের একটি ভোটকেন্দ্র পরিদর্শনও করেন তিনি।
লেবার পার্টির নেতা জেরেমি করবিন স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দেন।
ভোটকেন্দ্রগুলির ভিতরে সেলফি বা কোনও ধরণের ছবি তোলার কোন অনুমতি নেই।
ইতিমধ্যে অনেকে তাদের পছন্দের প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন দিয়ে ডাকের মাধ্যমে ভোট দিয়েছেন।
প্রধানমন্ত্রী বরিস জনসনের কনসারভেটিভ পার্টিই ফের সরকার গড়তে পারবে বলে মনে করছেন অনেকে।

Related articles

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...

প্রকাশ্যে ওএমআর শিট! শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ কমিশনের 

অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (OMR) জনসমক্ষে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার কমিশনের অফিশিয়াল...

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...