Sunday, June 28, 2026

CAB-র জের! ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের বিদেশ ও স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এবং একইসঙ্গে সফর বাতিল করে দিলেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও।

3 দিনের সফরে বৃহস্পতিবার দিল্লি আসার কথা ছিলো বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেনের। কিন্তু, একেবারে শেষমুহূর্তে তা বাতিল করেছে বাংলাদেশ৷ ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল বা CAB নিয়ে তুমুল বিতর্কের সঙ্গে ঢাকার এই সফর বাতিলের সিদ্ধান্ত যুক্ত বলে প্রশাসনিক মহলের ধারনা৷ সফর বাতিলের কারণ হিসেবে সরকারি ভাবে বাংলাদেশ সরকার এই কারণ দেখায়নি। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে যা বলেছেন, বুধবারই তার প্রতিবাদ করেন বাংলাদেশের
বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন। ভারতীয় বিদেশমন্ত্রকেরও প্রতিক্রিয়া, এই সফর বাতিলকে নাগরিকত্ব বিলের সঙ্গে জুড়ে দেখা ঠিক হবে না। মোমেনের না আসার কারণ নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখনই জানা গিয়েছে যে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও ভারত সফর স্থগিত করেছেন।
এদিকে, নির্ধারিত এই ভারত সফর বাতিল করায়, দুই দেশের সম্পর্কের সমীকরণ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।
রাজনৈতিক ও প্রশাসনিক মহলে প্রশ্ন উঠছে, CAB-র হয়ে সওয়াল করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা যেভাবে বাংলাদেশে অমুসলিমদের উপর নিপীড়নের কথা বলেছেন, তাতে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য৷ কেন্দ্রের বিজেপি মন্ত্রীরা বাংলাদেশে অমুসলিমদের উপর নির্যাতনের কথা বললেও এ বিষয়ে ঢাকায় ভারতের প্রাক্তন হাইকমিশনার বীণা সিকরির মতে, বাংলাদেশ দেশে যে অমুসলিমদের উপর নির্যাতনের কথা বলা হচ্ছে, তা হয়তো খালেদা জিয়ার আমলের কিছু রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি। এখন তা নিয়ে কথা বলে দু’ দেশের মধ্যে ভুল বোঝাবুঝির তৈরি হচ্ছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...