Friday, June 5, 2026

মধ্যরাতে রাষ্ট্রপতির স্বাক্ষর, আইনে পরিণত হলো সিএবি

Date:

Share post:

 

মধ্য রাতে সম্মতি দিলেন রাষ্ট্রপতি। করলেন স্বাক্ষর। তারপরেই আইনে পরিণত হল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধিত হলো। এই আইন অনুযায়ী ২০১৪ সালের ৩১ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম শরণার্থীরা এ দেশের নাগরিকত্ব পাবেন। মূলত এই বিলে কেন মুসলিমদের নাম থাকবে না এই নিয়ে বিতর্ক বেধেছে। আর সেই নিয়েই গোটা উত্তর-পূর্ব ভারত কার্যত উত্তাল। ইতিমধ্যে ৫জনের মৃত্যু হয়েছে, সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। শুধু গুয়াহাটিতে পুলিশের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত ৭জনের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। অবস্থা এমন হয়েছে যে সেনা নামাতে হয়েছে। একই অবস্থা ত্রিপুরাতেও। নেমেছে সেনা, চলছে বনধ। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের গুয়াহাটিতে আসার কথা ছিল। থাকতেন মোদিও। কিন্তু সেই সভা করা এখন দূরঅস্ত। সমস্ত ব্যানার-পোস্টার ভেঙে ফেলা হয়েছে। স্টেশনে প্রতিবাদ নেমে এসেছে। ফলে ট্রেন চলাচলেও বিঘ্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...