Tuesday, June 9, 2026

এনআরসি-সিএবি-র প্রতিবাদে উত্তপ্ত বেলডাঙা

Date:

Share post:

এনআরসি ও সিএবি বিরোধী আন্দোলনে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের বেলডাঙায়। দুপুর থেকে বেলডাঙার ৩৪ নম্বর জাতীয় সড়কের বড়ুয়া মোড়ে অবরোধ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের গাড়ি ও অ্যাম্বুল্যান্স ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন।

রাস্তা অবরোধের পাশাপাশি বেলডাঙ্গা স্টেশনে ভাঙচুর শুরু করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় বেলডাঙা থানাতেও। ওসিকে ঘিরে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। পরে, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related articles

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...