Saturday, March 14, 2026

“ভারত-ব্রিটেন এক হয়ে কাজ করবে”, বরিসকে অভিনন্দন মোদির

Date:

Share post:

ব্রিটেনের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়ে ফের ক্ষমতায় আসীন হতে চলেছে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি। বিরাট এই সাফল্যের পরই বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জনসনকে অভিনন্দন জানিয়ে টুইটার বার্তায় মোদি বলেন, “সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয় লাভ করায় বরিস জনসনকে অভিনন্দন। আমি তাঁর ভবিষ্যৎ সাফলতা কামনা করছি। আশা করি, ভারত ও যুক্তরাজ্য এক হয়ে কাজ করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে।”

এখনও পর্যন্ত প্রাপ্ত ফল অনুযায়ী, ৬৫০টি আসনের মধ্যে ৬৪২টি আসনের ভোট গণনা শেষ হয়েছে। সেখানে ৩৫৮টি আসন পেয়ে নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে কনজারভেটিভ পার্টি। এককভাবে সরকার গঠন করতে কনজারভেটিভদের প্রয়োজন ছিল ৩২০টি আসন। এখন পর্যন্ত কনজারভেটিভরা পেয়েছে মোট ভোটের ৪৩ শতাংশেরও বেশি ভোট।

ভোটের ফলাফল যে এমন হতে চলেছে, সেটা গতকাল ভোট গ্রহণ পর্ব মেটার পরই বুথ ফেরত সমীক্ষায় আভাস দিয়েছিল বিবিসি। প্রসঙ্গত, ব্রিটেনের ইতিহাসে বুথ ফেরত সমীক্ষা কোনোদিন ভুল প্রমাণিত হয়নি।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...