Wednesday, June 24, 2026

মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না, স্পষ্ট জানালেন রাহুল

Date:

Share post:

‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না। স্পষ্ট জানালেন সাংসদ রাহুল গান্ধি। উলটে এবিষয়ে নরেন্দ্র মোদির একটি পুরনো উক্তিকে হাতিয়ার করেছেন কংগ্রেস নেতা। নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায়, দিল্লিকে ‘ধর্ষণের রাজধানী’ বলে সম্বোধন করছেন মোদি। রাহুল বলেন, তাঁকে ক্ষমা চাইতে হলে, আগে এই মন্তব্যের জন্য মোদির ক্ষমা চাওয়া উচিত।

বৃহস্পতিবার, ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়ার’-র স্লোগানকে কটাক্ষ করে কংগ্রেস নেতা বলেন, দেশ ‘রেপ ইন ইন্ডিয়ায়’ পরিণত হয়েছে। এনিয়ে শুক্রবার, লোকসভায় তুমুল হৈ হট্টগোল হয়। স্মৃতি ইরানি রাহুলের শাস্তির দাবি করেন। তাঁকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেন বিজেপি সাংসদরা। হট্টগোলের জেরে দিনের মতো লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার।
সংসদের বাইরে রাহুল গান্ধি বলেন, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। এরপরেই নিজের মন্তব্যের সপক্ষে তিনি জানান, সংবাদ মাধ্যমে প্রতিদিনই একাধিক ধর্ষণের খবর দেখা যায়। রাহুল পালটা অভিযোগ করেন, নাগরিকত্ব আইন নিয়ে যখন উত্তর-পূর্ব ভারতে তুমুল বিক্ষোভ চলছে, তখন সেটার থেকে নজর সরাতেই এটা নিয়ে জলঘোলা করা হচ্ছে।
রাহুলের পাশে দাঁড়িয়েছেন ডিএমকে সাংসদ কানিমোঝি। সংসদে তিনি বলেন, মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে সমর্থন করেন তাঁরা। চান দেশের অর্থনীতি মজবুত হোক। কিন্তু দুর্ভাগ্য মেক ইন ইন্ডিয়া হচ্ছে না। দেশে ধর্ষণ বাড়ছে। সেই কথাই বলতে চেয়েছেন রাহুল গান্ধি। কংগ্রেস সাংসদরাও এই মন্তব্য নিয়ে রাহুল গান্ধিকে সমর্থন জানিয়েছেন।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...