Sunday, June 7, 2026

উপাচার্যদের ক্ষমতা বৃদ্ধিই হয়েছে, বোঝালেন পার্থ

Date:

Share post:

শুক্রবার বিকাশ ভবনে উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই বৈঠকে উচ্চশিক্ষা বিধি নিয়েও কথা ওঠে। শিক্ষামন্ত্রী উপাচার্যদের আশ্বস্ত করে বলেন, নতুন বিধিতে ক্ষমতা বেড়েছে উপাচার্যদের।

উচ্চশিক্ষায় নয়া বিধি ঘোষণা করেছে রাজ্য সরকার। নয়া বিধিতে উপাচার্য সরাসরি রাজ্যপাল তথা আচার্যর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। যোগাযোগ করতে হবে উচ্চশিক্ষা দফতরের মাধ্যমে। এছাড়াও উপাচার্য, সহ-উপাচার্য বিদেশে যেতে গেলে মুখ্যমন্ত্রীর অনুমতি নিতে হবে। সেই নিয়েই শিক্ষা মহলে ধন্ধ তৈরি হয়েছিল। শিক্ষামন্ত্রী তা নিরসন করেন। ছাড়াও বৈঠকে সিবিসিএস পদ্ধতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের নানা অসুবিধাগুলি আলোচনা ওঠে।

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...