Monday, March 30, 2026

আমি রাহুল সাভারকর নই যে সত্যি কথা বলার জন্য ক্ষমা চাইব, কটাক্ষ সোনিয়া-পুত্রের

Date:

Share post:

ঝাড়খন্ডের জনসভায় করা তাঁর ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না বলে সাফ জানালেন কংগ্রেস সাংসদ রাহল গান্ধী। শনিবার দিল্লিতে ভারত বাঁচাও সমাবেশে কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, দেশে প্রকৃতপক্ষে যা চলছে তাই বলেছি। সংবাদপত্র খুললেই দেখা যাচ্ছে নানা জায়গায় ধর্ষণের ঘটনার খবর। এরপর দেশটা ‘রেপ ইন ইন্ডিয়া’ হয়ে গেছে বলা ছাড়া উপায় কী? আর এই সত্যি কথাটা বলার জন্য আমি ক্ষমা চাইব কেন? তার প্রশ্নই নেই। আমি তো আর রাহুল সাভারকর নই যে সত্যি কথা বলার জন্য ক্ষমা চাইব!

প্রসঙ্গত, ঝাড়খন্ডের ভোটপ্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, বিজেপি জমানায় নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ এখন ‘রেপ ইন ইন্ডিয়া’ হয়ে উঠেছে। এরপরই রাহুলের মন্তব্যের জন্য সংসদে বিজেপির মহিলা সাংসদরা ওয়েনাড়ের কংগ্রেস সাংসদের শাস্তি দাবি করেন।

আরও পড়ুন-উত্তরে তুষারপাত, নামছে পারদ

 

Related articles

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...

রাহুলের শেষ যাত্রায় সঙ্গী আর্জেন্টিনা জার্সি-লাল হলুদ পতাকা, শোকের ছায়া ময়দানে

আবেগে, চোখের জলে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunoday Banerjee) চির বিদায় দিল কলকাতা। সিনেমা ,সাহিত্য, সঞ্চালনার ,মতোই...

ভোটের মুখে সিইও দফতরে বড় রদবদল, ডেপুটি সিইও পদে রাহুল নাথ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে পুলিশ ও প্রশাসনে বড়সড় রদবদলের ধারা বজায় রইল। এবার খোদ মুখ্য নির্বাচনী...