Wednesday, May 13, 2026

বড়দিনের উৎসবে মাতোয়ারা স্কটিশ চার্চের খুদেরা

Date:

Share post:


এখনও সপ্তাহখানেক বাকি। কিন্তু ইতিমধ্যেই বড়দিনের উৎসবের আমেজ শুরু। চারিদিকে সাজো সাজো রব। বড়দিনের আগেই সান্তা দাদুর আগমনে ক্রিসমাস সেলিব্রেশনে মাতোয়ারা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের প্রাথমিক বিভাগের পড়ুয়ারা। নাচ-গান-ম্যাজিক শো’তে মেতে দিনভর চললো উৎসব।

মানিকতলার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের প্রাথমিক বিভাগের এটাই প্রথম “ক্রিসমাস কার্নিভাল” উদযাপন। এই কার্নিভালকে কেন্দ্র করে স্কুল ক্যাম্পাসে সেজে উঠেছিল। যেখানে ভরপুর বিনোদনের জন্য ছিল রকমারি ফুড স্টল, বুক স্টল, গেম পার্লার, জীবন্ত মাসকট। পাশাপাশি, খুদে পড়ুয়াদের আনন্দ দিতে ম্যাজিক দেখালেন বাংলা ধারাবাহিক “ভানুমতির খেল”-খ্যাত ম্যাজিশিয়ান এস কুমার। পড়ুয়াদের সঙ্গে দিনটা ভালোই উপভোগ করেন তাদের অভিভাবকরাও। অনুষ্ঠানের মাঝেই সংবর্ধিত করা হয় মানবাধিকার ও সমাজকর্মী রাজীব জয়সওয়ালকে।

আরও পড়ুন-প্রত্যেক ঘরের সন্তানের আদর্শ হোক সতেরোর যশস্বী

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...