Saturday, June 27, 2026

জনগণের টাকায় CAA নিয়ে রাজ্যের করা বিজ্ঞাপন ক্রিমিনাল অফেন্স! বিস্ফোরক রাজ্যপাল

Date:

Share post:

এবার কেন্দ্রের নয়া নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। রবিবার রাজভবনে সাংবাদিক বৈঠক করে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরাসরি “অপরাধী” বলে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় CAA নিয়ে কীভাবে সরকারের অর্থ অপচয় করে চ্যানেল- খবরের কাগজে বিজ্ঞাপন করেন। এটা মেনে নেওয়া যায় না। তাঁকে এটা প্রত্যাহার করতে হবে। এটা সংবিধান বিরোধী।”

এখানেই থেমে থাকেননি রাজ্যপাল। তাঁর কথায়, “CAA নিয়ে বিজ্ঞাপন করা যায় না। CAA নিয়ে বিজ্ঞাপন করাটা ক্রিমিনাল অফেন্স রাজ্যের। সরকারটা গণতান্ত্রিক। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি প্রশাসনের দিকে নজর দিতে।”

এরপর তাৎপর্যপূর্ণ মন্তব্য করে ধনকড় বলেন, “মালদা, মুর্শিদাবাদ আমায় দুঃখ দিয়েছে। মালদা-মুর্শিদাবাদে যা ঘটছে, অবিলম্বে সেদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নজর দিতে হবে। প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। প্রশাসন দ্রুত শান্তি ফেরানোর ব্যবস্থা করুক। আর যদি না করতে পারে, তাহলে সংবিধানে সহায়তা চাওয়ার প্রভিশন আছে।”

একইসঙ্গে রাজ্যপাল তৃণমূলের নেতা-মন্ত্রীদের কথায় কষ্ট পেয়েছেন বলে জানান। তিনি বলেন, “আমি খুব দুঃখ প্য়েছি, মুখ্যমন্ত্রী বলছেন আমি নাকি প্যারালাল গভর্মেন্ট চালাচ্ছি।
আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, তিনি ও তাঁর দলের নেতারা যেন এই ধরনের মন্তব্য বন্ধ করেন।”

পাশাপাশি, রাজ্যের মানুষকে রাজ্যপাল হিংসা ছেড়ে শান্তি বজায় রাখার আবেদন করেছেন।

আরও পড়ুন-ফের তরুণীকে ধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টা

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...