Saturday, May 23, 2026

কুখ্যাত উন্নাও-ধর্ষণ মামলার রায় আজ

Date:

Share post:

২০১৭ সালে উত্তরপ্রদেশের উন্নাওতে এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ওঠে উন্নাওয়ের প্রভাবশালী বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ক্ষোভে সোচ্চার হয়েছিল গোটা দেশ। যোগী রাজ্যের সেই কুখ্যাত উন্নাও ধর্ষণ মামলার রায় সোমবার। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা লখনউ থেকে দিল্লিতে স্থানান্তরের পর টানা ৪৫ দিন রোজ শুনানি হয়। ঘটনায় মূল অভিযুক্ত কুলদীপ। এছাড়া অভিযুক্ত তার ভাইসহ কয়েকজন। পকসো আইনে তাদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা হয়েছে। কুলদীপের বিরুদ্ধে নিগৃহীতাকে এবছর খুনের চেষ্টার অভিযোগে আরেকটি মামলা রয়েছে। বহু টালবাহনার পর ঘটনার দুবছর বাদে দেশজোড়া নিন্দার মুখে এই বিধায়ককে দল থেকে বহিষ্কারের ঘোষণা করে বিজেপি।

Related articles

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...