Tuesday, February 24, 2026

CAA: বাংলায় ১৭ টি বাম ও সহযোগী দলের চারদিনের প্রতিবাদ-মিছিল

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ১৬, ১৭,১৮ ও ১৯ ডিসেম্বর টানা চারদিনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে বামেরা। সিপিএম সহ মোট ১৭ টি বাম দল, সহযোগী দল ও গণতান্ত্রিক সংগঠনের পক্ষ থেকে নাগরিকত্ব আইন বিরোধী এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বামেদের এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে কংগ্রেসও।

রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচিতে সোম, মঙ্গল ও বুধ শহর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ও গ্রামীণ এলাকার বিভিন্ন পঞ্চায়েতে মিছিল, সভা ও বিক্ষোভ কর্মসূচি হবে। ১৯ ডিসেম্বর কলকাতায় হবে কেন্দ্রীয় মিছিল। এই মিছিল মৌলালীর রামলীলা পার্ক থেকে শুরু হয়ে এজেসি বোস রোড, মল্লিকবাজার, পার্কস্ট্রিট হয়ে পার্কসার্কাসে শেষ হবে। বামেদের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদের পাশাপাশি রাজ্যে সম্প্রীতি-সৌহার্দ্য বজায় রাখার আবেদন করা হয়েছে।

আরও পড়ুন-CAA: কেরালায় আজ সিপিএম ও কংগ্রেস একমঞ্চে পালন করবে ‘সত্যাগ্রহ’

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...