Friday, June 12, 2026

রাজ্যে বিক্ষোভের জেরে শুধু ট্রেন-বাসেই ক্ষতির পরিমাণ কোটি কোটি টাকা

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পরই বাংলাতে শুরু হয়েছে প্রতিবাদ- বিক্ষোভ৷ রাজ্যের একাধিক প্রান্তে জ্বলেছে আগুন ৷ ট্রেন,বাস,স্টেশন পুড়ছে৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, গত ৩-৪ তিন-চারদিনের হিংসাত্মক আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৮ টি সরকারি বাস। যার মধ্যে প্রায় ১৪টি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তবে সরকারি বাসের তুলনায় বেশি ক্ষতি হয়েছে বেসরকারি বাস। যেখানে প্রায় ৬০ টি বেসরকারি বাস কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওদিকে রেলের ক্ষতির পরিমাণ আকাশছোঁয়া৷ দক্ষিণ-পূর্ব রেলের হিসাব,খড়গপুর বিভাগেই প্রায় ১৮ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার ৭৭৯ টাকা ক্ষতি হয়েছে। বেসরকারি বাসে লাগামছাড়া ক্ষতি হওয়ায়, উদ্বিগ্ন বেসরকারি বাস মালিকরা। তাদের বক্তব্য, ক্ষতি হওয়া বাস ঠিক করতে কমপক্ষে ৬-৭ মাস লাগবে। ফলে আর্থিকভাবে ক্ষতির পাশাপাশি যাত্রীরাও বিপাকে পড়বেন।

পশ্চিমবঙ্গ পরিবহন নিগম সূত্রে জানা গিয়েছে, নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলা হিংসাত্মক আন্দোলনে নিগমের ৫টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। NBSTC-র মোট ১৬টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৮টি বাসে আগুন লাগানো হয়েছে৷ জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন এবং অল বেঙ্গল বাস-মিনিবাস কোঅর্ডিনেশন কমিটির দাবি, এই আন্দোলনের জেরে ৬০টি বেসরকারি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এর মধ্যে ১৫ টি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে৷ এক- একটি বাসের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ৭টি পরিবার যুক্ত৷ এত ক্ষতির দায় কে নেবে! বাস ক্ষতিগ্রস্ত বাসগুলির সঙ্গে যুক্ত পরিবার এখন কি খাবে! বিমার টাকা যাতে দ্রুত পাওয়া যায়, তা পুলিশ প্রশাসনকে দেখতে হবে। সরকারকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে৷

আরও পড়ুন-জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে অবরুদ্ধ কলেজ স্ট্রিট

 

Related articles

ভুল তো করছেন না: বিদ্রোহীর কার্যত সমর্থন অনুব্রতর, হারের দায় সরাসরি কার উপর চাপালেন!

“ভুল তো করছেন না। বিজেপিতে তো যাচ্ছেন না”- দলের বিদ্রোহীর কার্যত সমর্থন তৃণমূল সুপ্রিমোর স্নেহধন্য বীরভূমের নেতা অনুব্রত...

ক্ষমতা থাকলে ১৯ সাংসদ বিজেপির টিকিটে লড়ুক! বিশ্বাসঘাতকদের চ্যালেঞ্জ মহুয়ার

ফের বিশ্বাসঘাতক তৃণমূল বিধায়ক এবং সাংসদদের বিরুদ্ধে সুর চড়ালেন দলের সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra)। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল...

ফুটপাত দখল বরদাস্ত নয়, হকার উচ্ছেদ নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

রাজ্যে পালাবদলের পর থেকে সব থেকে বেশি চর্চায় থেকে যে হকার উচ্ছেদের ঘটনা। যেভাবে ফুটপাত থেকে হকারদের সরিয়ে...

FIFA World Cup: উদ্বোধনী ম্যাচেই ৩ লাল কার্ড! বিতর্কই নিত্যসঙ্গী ব্রাজিলিয়ান রেফারির

বিশ্বকাপের (FIFA World Cup) উদ্বোধনী ম্যাচ সাধারণত স্মরণীয় হয় গোল, জয় কিংবা উৎসবমুখর পরিবেশের কারণে। কিন্তু ২০২৬ ফিফা...