Monday, May 18, 2026

এনআরসির প্রতিবাদে বাস- লরি ভাঙচুর ও আগুন, ফের পেঁয়াজের দাম নাগালের বাইরে

Date:

Share post:

কয়েক মাস ধরে পেঁয়াজের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছিল। ডবল সেঞ্চুরির পথে যখন পেঁয়াজের দাম পৌঁছে গিয়েছে, তখন কিছুটা হলেও আলোর আশা শুনিয়েছিলেন ব্যবসায়ীরা । নতুন পেঁয়াজ বাজারে আসতে থাকায় কিছুটা হলেও দাম কমে কেজি প্রতি 100 টাকা গণ্ডির মধ্যে ছিল। কিন্তু গোদের ওপর বিষফোঁড়ার মত যেভাবে এনআরসি ও সিএবির প্রতিবাদে রাস্তায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল, যথেচ্ছভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে পোড়ানো হচ্ছে বাস, লরি এমনকি ট্রেন। ফলে পণ্য পরিবহনে যে টান পড়বেই তা জানাই ছিল। বাস্তবে ঘটেছেও তাই ।
ফের পেঁয়াজের দাম 150 টাকার গণ্ডি পেরিয়ে 160 টাকার ঘরে ঘোরাফেরা করছে। শীতের মরশুমে পেঁয়াজের এই আগুন দাম কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
ব্যবসায়ীরা জানিয়েছেন, মহারাষ্ট্রের নাসিকের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা থেকে চাহিদা অনুযায়ী পেঁয়াজ আসছে না। তার ওপরে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তার জেরে পেঁয়াজের লরি রাজ্যে খুব কম ডুকছে। তাই ফের পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। সুফল বাংলা স্টল ও রেশন দোকানে 59 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এমনকি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্কফোর্সের সদস্যরা প্রতিদিন বিভিন্ন বাজারে নজরদারি চালাচ্ছেন। তবুও পেঁয়াজের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। সাধারণ মানুষ
নাকাল হচ্ছেন ।

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...