Friday, April 24, 2026

নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে 60 টি আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইন দেশের সংবিধানবিরোধী ও অবৈধ। তাই তা খারিজ করুক সুপ্রিম কোর্ট। মূলত এই দাবি নিয়ে জমা পড়া 60 টি পিটিশনের শুনানি আজ বুধবার হবে সুপ্রিম কোর্টে। ভারতের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই মামলার আবেদনের শুনানি চলবে। বেঞ্চের বাকি দুই সদস্য হলেন বিচারপতি গাভাই ও বিচারপতি সূর্যকান্ত। মামলার আবেদনকারীদের মধ্যে আছেন কংগ্রেসের জয়রাম রমেশ, তৃণমূলের মহুয়া মৈত্র, কেরালার মুসলিম লিগ, আসাউদ্দিন ওয়েসির এআইএমআইএম, অসম গণ পরিষদ সহ একাধিক ব্যক্তি ও সংগঠন। এই সংক্রান্ত 60 টি আবেদনের শুনানি হবে আজ।

আবেদনকারীদের বক্তব্য, এই আইনে ধর্মের ভিত্তিতে বিভাজন করা হয়েছে যা অসাংবিধানিক। এছাড়া অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই আইন বাতিল করুক সুপ্রিম কোর্ট।

 

Related articles

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...