Saturday, June 27, 2026

‘পুলিশের রিভালবারে কি কন্ডোম পরানো?’ প্রশাসনকে অশ্লীল আক্রমণ বিজেপির, পালটা কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বীরভূমের ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের কোটাসুর গ্রামে রবিবার বিজেপির একটি কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বুধবার, সেই দলীয় অফিস পরিদর্শন করতে যান বিজেপির সাংসদ সুভাষ সরকার ও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। আর সেখানে গিয়েই অশ্লীল মন্তব্য করেন সুভাষ সরকার। তিনি বলেন, দাড়িভিটে ছাত্ররা যখন বাংলার শিক্ষক চাইল, গুলি করা হল। আর যখন ট্রেন ভাঙচুর হচ্ছে, পুলিশকে মারা হচ্ছে, আরপিএফকে মারা হচ্ছে তখন কি পুলিশের রিভালবারে, বন্দুকে কন্ডোম লাগানো হয়েছে?

সুভাষ সরকারের এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়। তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল প্রশ্ন তোলেন, কীভাবে একজন শিক্ষিত মানুষ এই ধরনের মন্তব্য করতে পারেন? সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন, একজন সাংসদ হয়ে কীভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন সুভাষ সরকার। পাশাপাশি তিনি বলেন, রাজ্য জুড়ে ধরপাকড় চলছে। হিংসা ছড়ানোয় অভিযোগ দায়ের হয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ এনকাউন্টারের নামে সাধারণ মানুষকে মারতে চায় না।

আরও পড়ুন-১৭ টি বাম দলের কেন্দ্রীয় মিছিল আজ কলকাতায়

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...