Wednesday, March 18, 2026

সিএএ নিয়ে মমতাকে ‘পরামর্শ’ ধনকড়ের, এলাকা পরিদর্শনের ইচ্ছে প্রকাশ

Date:

Share post:

ফের সিএএ নিয়ে মুখ্যমন্ত্রীকে ‘পরামর্শ’ রাজ্যপালের। বৃহস্পতিবার সকালে, মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে নিজের টুইটার হ্যান্ডেলে জগদীপ ধনকড় লেখেন, “সুপ্রিম কোর্টও নাগরিকত্ব সংশোধন আইনে স্থগিতাদেশ দিতে রাজি হয়নি এবং এই আইনের বৈধতা বিষয়টি দেখছে। তাই এ নিয়ে আন্দোলন ও বিক্ষোভের পথ থেকে সবাই সরে আসুন। যাতে শান্তি বজায় থাকে ও সাধারণ মানুষের ভোগান্তির শেষ হয়”।
এরই পাশাপাশি, বুধবার, মুখ্যসচিব ও পুলিশের ডিজি তাঁর সঙ্গে দেখা করে হিংসা কবলিত এলাকাগুলিতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন রাজ্যপাল।

কিন্তু রাজ্যপালের ইচ্ছের বিষয়টি উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছে প্রশাসন। যেভাবে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে বুধবার, মুর্শিদাবাদে ঢুকতে বাধা দেওয়া হয়, রাজ্যপালের সঙ্গেও সেরকম কিছু ঘটলে দায় রাজ্যের উপরেই এসে পড়বে বলে আশঙ্কা নবান্নের। কিন্তু নবান্নের নিষেধ ধনকড় শুনবেন বলে মনে করেন না কেউই। এই পরিস্থিতি নিয়ে ফের সংঘাত আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন-জামিয়ার পড়ুয়াদের গ্রেফতারি থেকে সুরক্ষার আর্জি খারিজ হাইকোর্টে

spot_img

Related articles

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...