Monday, June 22, 2026

আগামী ৪৮ ঘন্টায় রাজ্যজুড়ে শৈত্য প্রবাহের বার্তা দিলো হাওয়া অফিস!

Date:

Share post:

উত্তর বঙ্গের তরাই ও ডুয়ার্সে অঞ্চলে বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আগামী ৪৮ ঘন্টায় সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর। হওয়া অফিস জানিয়েছে, ওই জেলাগুলিতে দৃশ্যমনতা ২০০ মিটারের নীচে থাকবে। এছাড়া আগামী দু’দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম থাকবে। যা চলতি বছরে এখনই পর্যন্ত শীত তম দিন হওয়ার সম্ভাবনা।

অন্যদিকে, দক্ষিনবঙ্গে আগামী দু’দিনে তাপমাত্রা আরও নীচে নাববে। উত্তুরে হওয়া প্রভাব আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের ১২টি জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে ৬ থেকে ৭ ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে।
কলকাতাতেও আগামী ২৪ঘন্টা শৈত্য প্রবাহ চলবে। আগামী দু’দিন এই পরিস্থিতি কার্যত রাজ্যের সর্বত্র বজায় থাকবে।

Related articles

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...