Monday, June 22, 2026

১২মাস পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার

Date:

Share post:

অবশেষে জটমুক্ত হলো উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ। কর্মশিক্ষা ও শারীর শিক্ষার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল হাইকোর্ট। রাজ্যের স্কুলগুলিতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কর্মশিক্ষা ও শারীর শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিল আদালত। ৮০৩জন প্রার্থীকে নিয়োগপত্র দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের।

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০১৬ সালে। ১৬৯৩ পদের জন্য পরীক্ষা দেন প্রায় লক্ষাধিক চাকরি প্রার্থী। ২০১৮ সালে তালিকা চূড়ান্ত তালিকা তৈরি হয়। ২০১৯ সালে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। প্রথমে ৮৯৩ শিক্ষক নিয়োগ সম্পূর্ণ হয়। পরে ৮০৩জনের তালিকা প্রকাশ করা হয়। জানুয়ারিতে দিলরুবা আফরোজ সহ বেশ কয়েকজন মামলা করেন। তারপর নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি হয়। নভেম্বরে আদালত তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। যদিও ফের মামলার কারণে ১৬ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়। আজ, বৃহস্পতিবার সেই বাধা তুলে নেওয়া হল।

Related articles

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...