Thursday, June 4, 2026

শিলংয়ের সৌন্দর্য উপভোগ করতে লাগবে বিশেষ অনুমতি!

Date:

Share post:

ইনার লাইন পারমিট (আইএলপি) চালু হওয়ার সম্ভাবনা মেঘালয়ে। সেক্ষেত্রে যত সহজে শিলং পৌঁছাতে পারেন, তা কিন্তু আর সম্ভব হবেনা । শিলংয়ের সৌন্দর্য উপভোগ করতে লাগবে বিশেষ অনুমতি!
বৃহস্পতিবার মেঘালয় বিধানসভা এবিষয়ে সিদ্ধান্ত নিয়েছে । মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানান, বড়দিনের উৎসব শেষ হলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মেঘালয়বাসীকে আইএলপি-এর কথা জানাবেন ।দেশ স্বাধীন হলেও নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও মিজোরামে প্রবেশের জন্য ভিন রাজ্যের ভারতীয় নাগরিকদের বিশেষ অনুমতি নিতে হয় । যদিও সদ্য পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন থেকে মুক্ত রাখা হয় আইএলপি–‌থাকা রাজ্যগুলিকে।

বিদেশ ভ্রমণের জন্য যেমন ভিসা লাগে, তেমনই জটিল এই অনুমতি পত্র সংগ্রহ। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত আবেদন পত্রের সঙ্গে ছবি ও টাকা জমা দিয়ে আবেদন করতে হয়। দিতে হয় নাগরিকত্বের প্রমাণও। আবেদনের ৪৮ ঘণ্টা পর মেলে আইএলপি।

তাই আইএলপি চালু হলে এবার যখন–‌তখন শিলং যাওয়া সম্ভব হবে না ।

আরও পড়ুন-ঘন কুয়াশার জন্য কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক উড়ান

 

Related articles

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...