Tuesday, June 16, 2026

বাপ কা বেটা, এবার ডাবল সেঞ্চুরি “ছোটা” দ্রাবিড়ের!

Date:

Share post:

একেবারে যোগ্য উত্তরসূরী! একটা সময় ভারতীয় ক্রিকেট বিশ্বের তাবড় বোলারদের সামনে কার্যত “পাঁচিল” হয়ে দাঁড়াতেন রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার “মিস্টার ডিপেন্ডবল” তথা প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় বেশ কয়েক বছর হয়ে গেল অবসর নিয়েছেন।

কিন্তু অবসর নিলেও ক্রিকেটের বাইশ গজে দ্রাবিড় জমানার সম্ভবত অবসান হচ্ছে না। এবার বাবার মতোই ব্যাট হাতে দ্বিশতরান করলেন তাঁরই যোগ্য উত্তরসূরী সুপুত্র সমিত দ্রাবিড়। দুরন্ত ইনিংস খেলে বাবার মতই খবরের শিরোনামে সমিত।

কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ-১৪ ইন্টার জোনাল টুর্নামেন্ট কলকাতায় ধারওয়াড জোনের বিরুদ্ধে ভাইস-প্রেসিডেন্ট একাদশের হয়ে ২০১ রান করেন রাহুল পুত্র। যার মধ্যে ছিল ২২টি ঝকঝকে বাউন্ডারি। এর আগে ২০১৫ সালে মাত্র ৯ বছর বয়সে অনূর্ধ্ব-১২ গোপাল ক্রিকেট চ্যালেঞ্জে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছিলেন সমিত। তবে এবার শুধু ডাবল সেঞ্চুরি নয়, বল হাতেও তুলে নিয়েছেন তিন তিনটি উইকেট। যাকে বলে পারফেক্ট অল রাউন্ড পারফরম্যান্স।

আরও পড়ুন-আপনি কি ব্যাঙ্ক জালিয়াতির শিকার? ফোন করুন কলকাতা পুলিশের এই নম্বরে

 

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...