Sunday, March 15, 2026

বিশেষ সমাবর্তন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করল যাদবপুর বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

বিভিন্ন ইস্যুতে নবান্ন-রাজভবন বিবাদ উত্তরোত্তর বেড়েছে। এহেন পরিস্থিতিতে আগামী ২৪ ডিসেম্বর যাদবপুরের সমাবর্তন ছিল। ওই অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনকড়ের যাওয়ার কথা ছিল । কিন্তু বিশেষ সমাবর্তন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক পরিস্থিতিতে ক্যাম্পাসে রাজ্যপালের আসাকে কেন্দ্র করে অশান্তি এড়াতেই কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সমাবর্তনের দিন ক্যাম্পাসে রাজ্যপাল এলে তাঁকে বয়কট এবং কালো পতাকা দেখানো হবে বলে আগেই জানিয়েছিল পড়ুয়াদের একাংশ । সেই পরিস্থিতি এড়াতেই সমাবর্তনের অনুষ্ঠান কাটছাঁট করা হল।
আজ, শনিবার এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কর্মসমিতির (‌‌ইসি)‌‌ জরুরি বৈঠক ডাকা হয়েছিল । শুক্রবারই বিষয়টি নিয়ে শিক্ষক, আধিকারিক এবং কর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন উপাচার্য সুরঞ্জন দাস, সহ–‌উপাচার্য প্রদীপ ঘোষ, চিরঞ্জীব ভট্টাচার্য এবং রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।

ওই বৈঠকে পড়ুয়াদের প্রসঙ্গটি তোলে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে বিশেষ সমাবর্তনটি স্থগিত রাখার কথা বলা হয়। রাজ্যপালকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। পড়ুয়াদের পদক পরে দেওয়া হবে বা পাঠিয়ে দেওয়া হবে। যে বিশিষ্টজনদের সাম্মানিক ডিগ্রি দেওয়ার কথা ছিল তাঁদেরও জানানো হবে। বিশেষ সমাবর্তন স্থগিত হলেও বার্ষিক সমাবর্তন হবে। যদিও সোমবার ফের বৈঠক ডাকা হয়েছে ।

আরও পড়ুন-জ্বলছে যোগীর রাজ্য, ফের ৩ মৃত্যু, বেড়ে ১২, রাজ্যে ১৪৪ ধারা

 

spot_img

Related articles

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...