Thursday, June 25, 2026

হায়দরাবাদ ধর্ষণকাণ্ডে মৃত ৪ ধর্ষকের ফের ময়না তদন্তের নির্দেশ

Date:

Share post:

হায়দারাবাদ কাণ্ডে তরুনী ডাক্তারকে ধর্ষণ করে জীবন্ত জ্বালিয়ে খুন করার ঘটনায় চার মৃত ধর্ষকের ফের ময়না তদন্তের নির্দেশ দিল তেলেঙ্গানা হাইকোর্ট। চার ধর্ষককে নিয়ে এই ঘটনার পুনর্নির্মাণ করতে ঘটনাস্থলে নিয়ে আসার সময় পালিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ গুলি করে তাদের খুন করে। চারজনের দেহ হায়দরাবাদের গান্ধি মেডিক্যাল কলেজে সংরক্ষিত রয়েছে। এই চারজন হল মহম্মদ আরিফ, নবীন, শিবা এবং চেন্নাকেশাভুলু। ২৭নভেম্বর ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল এবং ৬ডিসেম্বর ভোরে পুলিশ এনকাউন্টারে ৪জনের মৃত্যু হয়। ১০ডিসেম্বর সুপ্রিম কোর্ট এই ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি তৈরির নির্দেশ দেয়। তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি এস সিরপুরকার। এছাড়া কমিটিতে রয়েছেন বম্বে হাই কোর্টের প্রাক্তন বিচারপতি রেখা এস বালডোতা এবং প্রাক্তন সিবিআই অধিকর্তা ডি আর কার্তিকেয়ন।


 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...