Thursday, May 21, 2026

পাক এলাকায় ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা, খতম ৫সেনা

Date:

Share post:

কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে জঙ্গি ঢোকাতে গিয়ে ভারতীয় সেনা বাহিনীর আক্রমণের মুখে পড়ে দিশেহারা হলো পাক সেনাবাহিনী। ঘটনা শুক্রবার রাতে পাক-অধিকৃত কাশ্মীরের তাংধর সেক্টরে। ভারতীয় সেনা সরাসরি আক্রমণ চালায় জুড়া, আথমুকাম এবং কুন্দলশাহী এলাকায়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এই তিনটি গ্রাম। সেনা সূত্রে খবর, কম করে পাকিস্তানের ৫ সেনার মৃত্যু হয়েছে। গত রবিবার এই পাক অধিকৃত কাশ্মীর থেকে পাক সেনা পরপর শেল ছুড়তে থাকে ভারতীয় গ্রাম লক্ষ্য করে। তারপরেই ভারতীয় সেনা পাল্টা হামলার প্রস্তুতি নিয়েছিল। সেনার কাছে খবর ছিল এই তিনটি গ্রামে জঙ্গিরা সমবেত হয়েছিল। লক্ষ্য ছিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করা।এই তিনটি গ্রামে ছিল জঙ্গি ঘাঁটি, এবং কম করে ৫০জন সেখানে ঘাঁটি গেড়েছিল। তাদের নিরাপত্তা দিচ্ছিল পাক সেনা। লুকিয়ে ছিল অনেকে পাক বাঙ্কারে। সেনাপ্রধান জেনারেল বিপিন রানাওয়াত বলেছেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ধারা তুলে নেওয়ার পরেই পাকিস্তান দেশে অস্থিরতা তৈরি করতে জঙ্গিদের ঢোকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে। তাই পাল্টা পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-গঙ্গাসাগর মেলা শুরু ১০ জানুয়ারি, নতুন সাজে কপিলমুনির মন্দির

 

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...