"আমার কাছে খবর আছে ফোর্ট উইলিয়ামে (Fort William) বসে একজন কমান্ড্যান্ট SIR-এর কাজ করছেন। বিজেপির (BJP) কাজ করছেন।" সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন একতিরে নির্বাচন আর গেরুয়া শিবিরকে একতিরে নিশানা করেছেন মমতা।
ফোর্ট উইলিয়ামে এক কমান্ড্যান্ট SIR-এর কাজ করছেন! বিস্ফোরক অভিযোগ মমতার
Sponsored

এদিনের সাংবাদিক বৈঠক থেকে একের পর এক প্রশ্ন তুলে মোদি সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “কয়লা থেকে হাওয়ালা- সীমান্ত কার হাতে? কাস্টমস কার হাতে? সিআইএসএফ কার হাতে? বাইরে থেকে কে প্লেনে আসছে, সবই তো কেন্দ্র দেখে। আর্মিও তোমাদের হাতে।” রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, “যাঁরা সত্যিকারের চোর-ডাকাত, তাঁদের ধরুন।” এর পরেই বিস্ফোরক অভিযোগ করে মমতা বলেন, সেনাবাহিনী ও কেন্দ্রীয় সংস্থার একাংশকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। দাবি করেন, "আমার কাছে খবর আছে ফোর্ট উইলিয়ামে (Fort William) বসে একজন কমান্ড্যান্ট SIR-এর কাজ করছেন। বিজেপির (BJP) কাজ করছেন। প্লিজ এটা করবেন না”। আরও পড়ুন: ১২০ জনের কোয়ারেন্টাইন! নিপা ভাইরাস রুখতে তৎপর রাজ্য
একই সঙ্গে নাম না করে বাংলায় মধ্যপ্রদেশের এক নেতার আসা-যাওয়া নিয়েও খোঁচা দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বাংলায় শান্তিতে থাকতে পারেন, এখানকার মিষ্টিও খাওয়ানো হবে, কিন্তু বাংলার মানুষকে যেন হেনস্থা না করা হয়। বিজেপিশাসিত সরকারের রাজ্যগুলিতে বাঙালিদের উপর নির্যাতনের প্রসঙ্গ তুলে মমতা বলেন, “ওখানে মারবেন, আর এখানে এসে বাঙালির নাম বাদ দেবেন?”
নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, “বস্তা করে কেউ অস্ত্র বা বোমা আনছে কি না, সেটা দেখা আমার দায়িত্ব। আমার রাজ্যে শান্তি রক্ষা করতেই হবে।” এবিষয়ে বিএলএ-১ ও বিএলএ-২-কেও নজর রাখার নির্দেশ দেন তিনি।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
হালিশহরে আর্থিক সাহায্য, আরজি কর-কাণ্ডে আপত্তি কেন? বিজেপির ‘দ্বিমুখী নীতি’ নিয়ে সরব কুণাল
12h ago

কেন্দ্রের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে শামিল রাজ্য, হবে রাখিবন্ধন উৎসব: ‘তেরঙ্গা যাত্রা’র পরে ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
13h ago

হালিশহরে মমতার উপর হামলার প্রতিবাদে উত্তাল বাংলা
14h ago

গদ্দার এই অফিসে ঢুকবে না: যাদবপুরে সায়নীর পার্টি অফিসে ফ্লেক্স ঝুলিয়ে তালা দিলেন বসুন্ধরারা
14h ago







