Tuesday, June 16, 2026

নাগরিকত্ব: সমদূরত্ব বজায় রেখে সাবধানী মন্তব্য সৌরভের

Date:

Share post:

ক্রিকেট ব্যাট হাতে মাঠে যতই আগ্রাসী থাকুন, রাজনীতির কোনও ইস্যু সামনে এলেই অসম্ভব সাবধানী বাংলার সৌরভ। কেন্দ্র বা রাজ্য, কোনও সরকারের শাসক দলকেই চটাতে চান না তিনি। নাগরিকত্ব ইস্যুতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যেই তা স্পষ্ট।

এমনিতেই নাগরিকত্ব আইনের বিরোধিতায় কন্যা সানার পোস্ট নিয়ে যথেষ্ট বিব্রত সৌরভ। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালালেও উল্টে তাঁকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়েছে। এবার নাগরিকত্ব ইস্যুতে নিজের মতামত প্রকাশের পর সব পক্ষকে ব্যালেন্স করে চলার চেষ্টাই দেখা গেল সৌরভের মধ্যে। তিনি এই আইনের পক্ষে অথবা বিপক্ষে কোনও কথা বলতে চান না বলে জানিয়েছেন। কারণ ব্যাখ্যা করে সৌরভ বলেছেন, আমি এটি পড়ে দেখিনি। ফলে এসম্পর্কে মন্তব্য করার এক্তিয়ারই আমার নেই। আমি শুধু চাই শান্তি ও সম্প্রীতি বজায় থাক। কারণ সবার আগে দরকার শান্তি।

আরও পড়ুন-ফের কেন্দ্রের ফতোয়া, বিক্ষোভ, অশান্তির দৃশ্য টিভিতে দেখানো যাবে না

 

 

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...