Tuesday, June 16, 2026

ফের কেন্দ্রের ফতোয়া, বিক্ষোভ, অশান্তির দৃশ্য টিভিতে দেখানো যাবে না

Date:

Share post:

কেন্দ্রের নতুন ফতোয়া৷ বিক্ষোভ, অশান্তির দৃশ্য টিভিতে দেখানো যাবে না। সমাজে তথা জনমানসে বিরূপ ধারনা তৈরি করতে পারে বা হিংসা তৈরি করতে পারে, এমন দৃশ্য টিভিতে সম্প্রচার করতে ফের বারণ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এক নির্দেশিকায় সমস্ত বেসরকারি টিভি চ্যানেল, DTH অপারেটর এবং কেবল অপারেটরদের জানিয়েছে, এমন কিছু টিভিতে দেখানো যাবে না যাতে সমাজে হিংসা ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই নিষেধাজ্ঞায় জানানো হয়েছে, ‘”দেশদ্রোহী‌ মানুষদের বিক্ষোভ দেখানো যাবে না। হিংসার দৃশ্য দেশের সম্প্রীতি নষ্ট হবে। আইনের শাসন ভেঙে পড়বে।”

এই নিয়ে দু’‌বার এই ধরনের নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। গত ১১ ডিসেম্বর রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর গোটা উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিক্ষোভ তুমুল আকার নিয়েছিলো। তখনও একই নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্নাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রে গত কয়েকদিন ধরেই CAA-র প্রতিবাদে বিক্ষোভ চলছে। সেই সব বিক্ষোভের দৃশ্য টিভিতে দেখানো হোক, তা চাইছে না কেন্দ্র৷

আরও পড়ুন-মৌলানা আবুল কামাল আজাদ খেতাব পাবেন দ্রোণাচার্য

 

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...