Friday, May 15, 2026

বিজেপিকে অস্বস্তিতে ফেলে পাহাড়ে পদত্যাগ শান্তা কিশোরের

Date:

Share post:

এনআরসি-সিএএ-র জের। বিজেপিতে ধাক্কা। এবার ধাক্কা এলো পাহাড় থেকে। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিজেপি থেকে পদত্যাগ করলেন দার্জিলিংয়ের জেলা সভাপতি শান্তা কিশোর গুরুঙ্গ। পদত্যাগ করে বললেন, যেভাবে বিলে গোর্খাদের অধিকার ভূলুন্ঠিত হয়েছে, তারপর বিজেপিতে একদিনের জন্যেও থাকা উচিত নয়। যদিও বিজেপির তরফ থেকে বলা হয়েছে শান্তা দলেই ছিল না। তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। যদিও শান্তার দাবি, কেউ আমায় বিজেপি থেকে বহিস্কার করেনি। মিথ্যা অভিযোগ। দলের একটি গোষ্ঠী সব সময়েই আমার বিরুদ্ধে সক্রিয়। কেউ কেউ নিজেকে স্বঘোষিত সভাপতি বলে দাবি করতো। এর আগে একইভাবে দিনাজপুরের বিজেপি নেতা দল ছেড়েছিলেন। এবার শান্তা কিশোর। প্রসঙ্গত অসমে এনআরসি তালিকা প্রকাশের পরে দেখা যায় তালিকায় প্রায় এক লক্ষ গোর্খা বাদ পড়েছেন। তারপর থেকেই গোর্খাদের মধ্যে চাপা ক্ষোভ বাড়তে থাকে। এই সপ্তাহে বিমল গুরুঙ্গপন্থীরা পাহাড়ে বিরাট মিছিলও করে। তারপরেই শান্তা কিশোরের এই পদত্যাগ নিশ্চিতভাবে পাহাড়ে বিজেপিকে প্রশ্নের মুখে ফেলে দিল।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...